ফটোসাংবাদিক কাজী বিপ্লব সড়ক দুর্ঘটনায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বণিক বার্তার ফটোসাংবাদিক কাজী বিপ্লব (৩৫)। গত রোববার রাতে রাজধানীর মহাখালী উড়ালসেতুর উত্তর পাশে তিনি দুর্ঘটনার শিকার হন।বিপ্লবের সহকর্মীরা জানান, রোববার রাতে হাজারীবাগের বাসা থেকে মোটরসাইকেলে টঙ্গীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপ্লব। রাত আটটার দিকে মহাখালী উড়ালসেতুর ওপরে একটি মাইক্রোবাস পেছন থেকে বিপ্লবের মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি সড়ক বিভাজনের ওপর ছিটকে পড়েন। এতে হেলমেট ভেঙে গেলে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।হাসপাতালের চিকিৎসকেরা জানান, বিপ্লব মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস (লাইফ সাপোর্ট) দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।