ফটোসাংবাদিক পাভেল রহমান অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্তা সংস্থা এপিতে (অ্যাসোসিয়েটেড প্রেস) কর্মরত আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফটোসাংবাদিক পাভেল রহমান অসুস্থ। গত ২৪ মে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলভেনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালের নিউরোসার্জন টিমুথি লির তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন পাভেল রহমান। চিকিৎসক লি জানিয়েছেন, পাভেল রহমান হেমাটোমা সাফটুরাল স্পেস রোগে আক্রান্ত। পাভেল রহমানের রোগমুক্তির জন্য তাঁর পরিবার আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে। বিজ্ঞপ্তি।