ফণি ভূষণ চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, সাবেক সচিব ও পুলিশ সমন্বয়ক (আইজিপি সমতুল্য) ফণি ভূষণ চৌধুরী (৬২) গতকাল শনিবার বিকেলে মারা গেছেন। তাঁর মরদেহ আজ রোববার সকাল ১০টায় ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের পুলিশ সদস্যের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় রাজারবাগ পুলিশ লাইনে এবং পরে বিকেলে গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে নেওয়া হবে। সোমবার তাঁর মরদেহ দাহ করা হবে।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এক বিবৃতিতে ফণি ভূষণ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।