ফতুল্লা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হক্কা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শীর্ষস্থানীয় সন্ত্রাসী আবদুল হক ওরফে হক্কাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হক্কা স্থানীয়ভাবে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মঈনুর রহমান হক্কাকে গ্রেপ্তারের বিষয়টি নিিশ্চত করেছেন।
ফতুল্লার থানার পুলিশ জানায়, হক্কার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গত ১৭ এপ্রিল পাগলার নূরবাগ এলাকায় সামছুল আলম নামের এক মাতবরকে পিটিয়ে হত্যার অভিযোগে হক্কা, তাঁর ভাই গোলাম রসুল শিকদারসহ পঁাচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
পুলিশ জানায়, পাগলা এলাকায় একসময় দাপট নিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতেন হক্কা ও তাঁর তিন ভাই৷ এঁদের মধ্যে তোফাজ্জল হোসেন শিকদার ২০০৯ সালের ২৩ অক্টোবর মারা যান। এর আগে গত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান অপর ভাই মেছের আলী শিকদার৷