ফতুল্লায় ট্রাকের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় তুহিন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। গতকাল শনিবার বিকেল চারটায় ফতুল্লার ভূঁইগড় দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তুহিন পাগলা শাহীবাজার এলাকার ফারুক সিকদারের ছেলে। সে পাগলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকেল চারটার দিকে সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় দেলপাড়া এলাকায় সাইকেলে চড়ে স্কুলছাত্র তুহিন ও তার বন্ধু পারভেজ (১৬) পাগলা থেকে জালকুড়ি যাচ্ছিল। পথে পাগলার দেলপাড়া চেয়ারম্যানবাড়ি রোড এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তুহিন মারা যায়। আহত হয় পারভেজ।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস জানান, ট্রাকচালক হারুন মিয়া ও সহকারী হাসানকে আটক করা হয়েছে।