ফতুল্লায় ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার জড়িত সন্দেহে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকা থেকে নুরে আলম ও হাজীগঞ্জ এলাকা থেকে রনি নামের ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আতাউর রহমান বলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার ডকইয়ার্ড ব্যবসায়ী আবদুল কাদিরের বাড়িতে হানা দিয়ে ডাকাতেরা ৭০ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা লুট করে। ডাকাতদের হামলায় নারীসহ ছয়জন আহত হয়।