ফতুল্লায় লুণ্ঠিত মালামালসহ ৯ ডাকাত গ্রেপ্তার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় লুট হওয়া স্বর্ণালংকার, ১২টি মুঠোফোন সেট, নগদ টাকাসহ আন্তজেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
গতকাল বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলনে এ কথা জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সাঈদ (৩৬), দেলোয়ার হোসেন (৩০), আবদুর রাজ্জাক (৩২), বাদশা ওরফে বাশার (৩৮), আমির হোসেন (৩৫), ইমরুল কাজল (২৮), শাহ্ আলি ওরফে চুন্নু (৩০), ইউসুফ (৩২) ও ইয়াছিন মিয়া (৩৪)।
সংবাদ সমেঞ্চলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের ভাষ্যমতে, মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের ওই নয়জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। লুট হওয়া কিছু মালামাল ও নগদ টাকা তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ব্যবসায়ী হাবিবুল্লাহ ও আবদুল কাদিরের বাড়িতে তারাই ডাকাতি করেছিলেন বলে স্বীকার করেন। ডাকাতেরা ওই দুই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করেন।