ফতুল্লার বিস্ফোরণে আহত মা-ছেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিস্ফোরণে আহত একই পরিবারের তিনজনের মধ্যে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত দুজন হলো সেলিনা বেগম ও তাঁর ছেলে অনিক (১২)। অনিক স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
অনিকের চাচাতো ভাই মজিবুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানান।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বিস্ফোরণে দগ্ধ দুজন মারা গেছেন বলে তিনি শুনেছেন। তিনি বলেন, বিস্ফোরণে আহত পপির অবস্থাও আশঙ্কাজনক। আহত সবার শরীরের ৬০ ভাগের বেশি অংশ দগ্ধ হয়েছে।
১৮ আগস্ট ফতুল্লার লাল খাঁ এলাকায় পয়ঃনিষ্কাশনের ড্রেনে গ্যাস জমা হয়ে বিস্ফোরিত হয়। এতে একটি ওষুধের দোকান ও মুদি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বিস্ফোরণে ছয়জন আহত হয়।