ফতুল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উজেলার ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকা থেকে গত বুধবার রাতে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা একটি সিএনজিচালিত অটোরিকশা।জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার ফতুল্লার পঞ্চবটীতে ছিনতাইকারীরা সিএনজিচালিত অটোরিকশার চালক মজিবুরকে অস্ত্রের মুখে জিম্মি করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারী চক্রটি অটোরিকশার মালিক আবুল হোসেনের কাছে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আবুল হোসেন বিষয়টি পুলিশকে জানান। ছিনতাইকারীদের কথামতো ৫০ হাজার টাকা দিতে রাজি হলে ছিনতাইকারীরা ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় আসতে বলে। এ সময় আগে থেকে ওত পেতে থাকা পুলিশ সদস্যরা ছিনতাইকারী নজরুল ইসলাম, বাবু, করিম, রুবেল, দুলাল ও সুমনকে গ্রেপ্তার করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত ওই অটোরিকশাটি উদ্ধার করা হয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, এ ব্যাপারে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।