ফতুল্লায় অপহূত কর্মকর্তা উদ্ধার গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওনা টাকা আদায়ের জন্য ঢাকা থেকে বেসরকারি একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে অপহরণ করে নারায়ণগঞ্জে নেওয়ার পথে ফতুল্লায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে টহল পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা তল্লাশি চৌকিতে তাঁকে বহনকারী মাইক্রোবাসটি আটক করে। পরে অপহূত কর্মকর্তা প্রকৌশলী আহমেদ হোসেনকে (৩২) উদ্ধার করা হয়। এ সময় মো. রেজা, আমজাদ হোসেন, মো. রানা, জয়নাল হোসেন, জহির মিয়া ও মো. করিমকে গ্রেপ্তার করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, মোটা অঙ্কের লাভ দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে ৬৫ লাখ টাকা হাতিয়ে নেয় ওই প্রতিষ্ঠান। গত ৩০ জানুয়ারি চট্টগ্রামে ওই প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ওই খবরের পর তাঁরা বুঝতে পারেন যে প্রতিষ্ঠানটি তাঁদের সঙ্গে প্রতারণা করেছে।