ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারও অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নদীর উত্তর তীরে পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা ইসলাম জানান, বুড়িগঙ্গার তীর দখল করে ফতুল্লা লঞ্চঘাট থেকে পঞ্চবটি ডালডা মিল পর্যন্ত পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে কামাল ভেজিটেবলের একটি ও ঢাকা ভেজিটেবলের চারটি অবৈধ স্থাপনা রয়েছে।উচ্ছেদ অভিযানের সময় বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শহীদুলাহ খান, বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও শতাধিক শ্রমিক অংশ নেন। উচ্ছেদ অভিযান চলাকালে র্যাব, পুলিশ, আমর্ড পুলিশ ও আনসারের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।