ফতুল্লায় আগুনে পুড়ে বাবা ও ছেলে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল শুক্রবার বিকেলে আগুনে পুড়ে বাবা ও ছেলে আহত হয়েছে। পাগলা নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাঁদের নাম জানা যায়নি।নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন শিকদার জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও ঢাকার পোস্তগোলা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।