ফতুল্লায় এক নারী ধর্ষণের শিকার গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গত শুক্রবার রাতে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার নারীর অভিযোগের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, শুক্রবার রাতে এক বিধবা নারী (৩০) দেবরের সঙ্গে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে তাঁরা ফতুল্লার একটি এলাকায় বাস থেকে নামেন। এ সময় সাত-আটজন লোক তাঁদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে কাশীপুর নতুন ব্রিজ এলাকায় নিয়ে যায়। সেখানে ওই নারীর দেবরকে মারধর করে রশি দিয়ে বেঁধে ফেলে দুর্বৃত্তরা। এরপর তারা দেবরের সামনে ওই নারীকে ধর্ষণ করে। এ সময় ওই নারীর চিৎকারে টহল পুলিশ এসে ধর্ষণের অভিযোগে হিমু চন্দ্র রায় (২২), শান্ত (২১) ও আলীম (৩০) নামের তিনজনকে গ্রেপ্তার করে। ওসি জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার নারী মামলা করেছেন।