ফতুল্লায় কবরী-শামীম সমর্থকদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরী ও নবনির্বাচিত সাংসদ শামীম ওসমান-সমর্থক দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাত সাতটার দিকে মাসদাইর গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাতটার দিকে মাসদাইর গাবতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই আসনের বর্তমান সাংসদ সারাহ্ বেগম কবরীর সমর্থক ফরিদ আহমেঞ্চদ ও রাসেলের পক্ষ এবং নবনির্বাচিত সাংসদ শামীম ওসমান-সমর্থক লিটনের পক্ষের মধ্যে বাগিবতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।