ফতুল্লায় কারখানা ও তুলার গুদামে আগুন, ১০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর হাটখোলায় গতকাল রোববার ভোরে কার্টন উৎপাদনকারী কারখানা ও একটি তুলার গুদামে ভয়াবহ আগুনে বিপুল পরিমাণ তুলা, কার্টন ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ১০ জন আহত হন।শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফারুক জানান, ভোর চারটার দিকে ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় থাইমা কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ৭০-৮০ ফুট ওপরে উঠে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে থাইমা কার্টন তৈরি কারখানার মালামাল ও যন্ত্রপাতি। তপন দাসের তুলার গুদামে রাখা বিপুল পরিমাণ তুলাও পুড়ে গেছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আট ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।