ফতুল্লায় কারখানার মালিকের বিরুদ্ধে শ্রমিকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করে একটি রপ্তানিমুখী পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় এক শ্রমিক ওই কারখানার মালিকের বিরুদ্ধে মামলা করেছেন।
ফতুল্লার পোস্ট অফিস এলাকায় অবস্থিত রপ্তানিমুখী টেক্সটেড উন্ড মেয়ার নামক ওই পোশাক কারখানার শ্রমিক আকবর আলী গতকাল শুক্রবার সকালে মামলাটি করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আক্তার হোসেন জানান, আকবর আলী বাদী হয়ে টেক্সটেড উন্ড মেয়ারের চেয়ারম্যান উমেঞ্চ কুলসুম ও ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল মামুনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।