ফতুল্লায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একজন গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার উপজেলার ফতুল্লার ভোলাইল এলাকার এক বাড়ি থেকে তিন দিন পর ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধূর নাম মুকুলী বড়াল (২০)। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক। মুকুলী বড়ালের বড় বোন বকুলী বড়াল সাংবাদিকদের জানান, ফতুল্লার পঞ্চবটী রপ্তানি পোশাক কারখানায় চাকরি করার সময় তপন হাওলাদারের সঙ্গে মুকুলীর সম্পর্ক হয়। ১১ মাস আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না মুকুলীর। গত শুক্রবার সকালে তপন ফোনে তাঁকে জানান, মুকুলী অসুস্থ। তাঁকে দেখতে চাইলে ফতুল্লার কাশিপুরের ভোলাইল এলাকার হাজিবাড়িতে আসুন। খবর পেয়ে তিনি ঝালকাঠির রাজাপুর থেকে গতকাল বিকেলে আত্মীয়স্বজন নিয়ে ওই ঠিকানায় এসে ঘরে তালা দেখতে পান। এ সময় ঘরের ভেতর উঁকি দিয়ে বিছানায় শোয়া অবস্থায় কাউকে দেখতে পান। পরে পুলিশকে জানালে সন্ধ্যায় ঘরের তালা ভেঙ্রেবিছানায় চাদরে মোড়ানো অবস্থায় মুকুলীর লাশ উদ্ধার করে পুলিশ।বাড়িওয়ালা মাহবুব হাজি বলেন, তিন ধরে মুকুলীর ঘরটি তালাবদ্ধ ছিল। তিনি ভেবেছিলেন, তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেছেন। তাই ঘরে তালা। পলাতক স্বামী্রতপন হালদার বাগেরহাটের্রশরণখোলা থানার আমড়াগাজী গ্রামের কালাচান হালদারের ছেলে। তাঁরা উভয়ে বিসিকের কনক পোশাক কারখানায় চাকরি করতেন। ্রফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ধারণা করা হচ্ছে, গত তিন আগে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাগনে মিল্টন কুমার রায় বাদী হত্যা মামলা করেছেন।