ফতুল্লায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে সদর উপজেলার জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ উপজেলার ব্যবসাপ্রতিষ্ঠান সনিপ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক প্রাণতোষ ভোজ্যতেল আনার জন্য পাঁচ লাখ টাকা নিয়ে প্রতিষ্ঠানের ট্রাকে করে জেলা শহরের নিতাইগঞ্জ যাচ্ছিলেন। দুপুর সোয়া দুইটার দিকে জালকুড়ি এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে করে আসা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং অস্ত্রের মুখে প্রাণতোষ, চিটাগাং রোড এলাকার আরেকটি প্রতিষ্ঠানের কর্মচারী শামীম ও ট্রাকচালক স্বপনকে অপহরণ করে।