ফতুল্লায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ভোলাইল এলাকায় গতকাল রোববার চোর সন্দেহে ইটভাটার শ্রমিক ছানোয়ারকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহসিন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ছানোয়ারের বাড়ি ফতুল্লার পঞ্চবটি ফাজিলপুর এলাকায়। তিনি ফতুল্লার বক্তাবলীতে একটি ইটভাটায় কাজ করতেন। পুলিশ জানায়, কবুতর চোর সন্দেহে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।নিহতের পরিবার জানায়, ভোরে কর্মস্থলে যাওয়ার পথে সন্ত্রাসীরা ইট দিয়ে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তাঁকে রড দিয়ে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ছানোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে নয়টার দিকে তিনি সেখানে মারা যান।