ফতুল্লায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় দেড় বছরের এক শিশুর হাত থেকে মোবাইল ফোন ছিনতাইকালে এক ছিনতাইকারীকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক ছিনতাইকারীর নাম দেলোয়ার হোসেন ওরফে দেলু। জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় চা-দোকানি সোলায়মান তাঁর দেড় বছরের শিশুর হাতে মোবাইল ফোন খেলতে দিয়ে পাশে দোকানে চিনি আনতে যান। এ সময় দেলু মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটির চিত্কারে আশপাশের লোকজন দেলুকে আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবনকান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।