ফতুল্লায় ছুরিকাঘাতে দিনমজুর খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় পারিশ্রমিক নিয়ে ঠিকাদারের সঙ্গে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গতকাল মঙ্গলবার সকালে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মোখলেস (৪০)। তিনি বগুড়ার হাশেম মিয়ার ছেলে।জানা গেছে, মোখলেস রামারবাগ এলাকার ঠিকাদার বল্লার নিয়ন্ত্রণে কাজ করতেন। পারিশ্রমিক নিয়ে বল্লার সঙ্গে বিরোধের সৃষ্টি হলে মোখলেস তাঁর অধীনে কাজ না করার সিদ্ধান্ত নেন। গত সোমবার সকালে বল্লার লোকজন জোর করে মোখলেসকে ধরে নিয়ে কাজ করতে বাধ্য করে। সন্ধ্যায় কাজ শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ফতুল্লার লামাপাড়া স্টেডিয়াম এলাকায় মোখলেসকে সন্ত্রাসীরা পেটে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাঁকে ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। গতকাল সকালে চিকিৎসকেরা মোখলেসকে মৃত ঘোষণা করেন।