ফতুল্লায় জলাশয় থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত জেলা পুলিশ লাইনসের পাশের একটি জলাশয় থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, নিহত যুবকের মুখমণ্ডলসহ সারা শরীরে ফুলা, জখমসহ অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। গলায় রশি বাঁধা ছিল। লাশের পরনে জিনসের প্যান্ট এবং নীল রঙের টি-শার্ট ছিল।