ফতুল্লায় জামায়াত শিবিরের ১৮ জনের বিরুদ্ধে দুটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সঙ্গে জড়িত অভিযোগে আটক ১৭ আসামিসহ ১৮ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বাদী হয়ে মামলা দুটি করেন। এসআই ওয়াহিদুজ্জামান বলেন, গত ২০ ফেব্রুয়ারি ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে শিবির ও জামায়াতের ১৭ কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই ১৭ জন ও পলাতক একজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে বিভিন্ন সময় পুলিশের ওপর হামলা, জনজীবনে ব্যাঘাত সৃষ্টির অভিযোগসহ সন্ত্রাস দমন আইনে দুটি মামলা করা হয়েছে।