ফতুল্লায় জাল নোট চক্রের সদস্য সন্দেহে তিন জনকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল রোববার জালনোট চক্রের সদস্য সন্দেহে ৩ জনকে আটক করে গণধোলাই শেষে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসি। আটককৃতরা হলেন, সোহান (১৯), আরিফ (২৮) ও তোফাজ্জল (২৬)। এদের সবার বাড়ি পটুয়াখালি জেলার বাউফল উপজেলায়। তারা ফতুল্লার কাশীপুর হাটখোলা এলাকায় ভাড়া থকতেন।স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে কাশীপুর দেওয়ানবাড়ি এলাকায় নির্মান সামগ্রীর একটি দোকানে সোহান, আরিফ ও তোফাজ্জল একটি একশ টাকার জাল নোট দিয়ে সেটির ভাংতি চান। নোট দেখে দোকান মালিক মিলনের সন্দেহ হয়। তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা ওই তিনজনের দেহ তল্লাশি করে ২৫ টি জাল নোট উদ্ধার করেন। পরে তারা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের ২ শ’ শয্যা বিশিষ্ট নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, জিজ্ঞাসাবাদে তারা বলেছে গত শনিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ শানার পাড় এলাকার বাসিন্দা জসিম তাদের ২৫টি ১শ’ টাকার জাল নোট দেন। প্রতিটি নোটের জন্য জসিম তাদের ৪৫ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে। জসিমকে আটকের চেষ্টা চলছে।