ফতুল্লায় জোর করে গার্মেন্টসের ঝুট নেওয়ার সময় সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার বটতলা রেললাইন এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে রপ্তানিমুখী বিভিন্ন পোশাক কারখানা থেকে জোর করে গার্মেন্টসের ঝুট নেওয়ার সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া জনি ওরফে কাইল্যা জনি (৩২) ফতুল্লা থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বাড়ি ফতুল্লার সেহাচর এলাকায়।জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফতুল্লার রেললাইন এলাকার অটো ডাইং, রনি গার্মেন্টসসহ বেশ কয়েকটি পোশাক কারখানার মালিকদের ভয় দেখিয়ে জোর করে গার্মেন্টসের ঝুট নিয়ে যাচ্ছিলেন জনি ও তাঁর সহযোগীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জনিকে গ্রেপ্তার করে পুলিশ।