ফতুল্লায় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় মিনা রানী সাহা (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের উপজেলার ফতুল্লা বাজারে এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, ভোরে সদর উপজেলার ফতুল্লার লালপুর এলাকার জগৎ চন্দ্র সাহার স্ত্রী মিনা রানী সাহা পূজার ফুল কিনতে ফতুল্লা বাজারে আসেন। এ সময় রাস্তা পারাপারের সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিনা রানীর মৃত্যু হয়।