ফতুল্লায় ঠিকাদারকে নির্যাতন করে চাঁদা আদায়, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবদুর রহিম নামের এক ঠিকাদারকে দিনভর আটকে রেখে নির্যাতন করে ১০ হাজার টাকা চাঁদা আদায় করেছে সন্ত্রাসীরা। ফতুল্লা পঞ্চবটী বিসিক শিল্প নগরে গত সোমবার এ ঘটনা ঘটে।আবদুর রহিমকে গুরুতর অবস্থায় রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, পঞ্চবটী বিসিক শিল্প নগরে বিভিন্ন পোশাকশিল্প কারখানার যন্ত্রপাতি মেরামতের ঠিকাদারি কাজ করেন আবদুর রহিম। স্থানীয় সন্ত্রাসীরা সোমবার তাঁকে একটি বাড়িতে আটকে রেখে এক লাখ টাকা চাঁদার দাবিতে নির্যাতন করে। পরে তাঁর স্ত্রী ১০ হাজার টাকা দিয়ে সন্ত্রাসীদের হাত থেকে স্বামীকে মুক্ত করেন।ফতুল্লা থানার ওসি আবদুল মতিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় হাবিব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।