ফতুল্লায় ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লালপুর এলাকায় গত বুধবার রাতে ব্যবসায়ী আবদুল খালেকের বাড়িতে ডাকাতি হয়েছে। আবদুল খালেক জানান, বুধবার রাত তিনটার দিকে একদল মুখোশধারী ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে ২৬ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও একটি মুঠোফোন লুটে নেয়।