ফতুল্লায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়ির দুটি ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল শনিবার ভোরে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন এলাকায় জয়নাল আবেদীনের বাড়িতে এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।