ফতুল্লায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক বাড়িতে ডাকাতি হয়েছে। ফতুল্লার পূর্ব নন্দলালপুরে মৃত আবদুল লতিফ আলীর বাড়িতে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা প্রায় আট লাখ টাকার মালামাল লুটে নেয়। বাড়ির গৃহকর্ত্রী শাহিদা বেগম বলেন, রাত তিনটার দিকে একদল ডাকাত বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে ফেলেন। এরপর ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার এবং দুটি মুঠোফোন সেট লুটে নিয়ে চলে যায়।