ফতুল্লায় ডায়িং কারখানার পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডায়িং কারখানায় আগুন লেগে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার শাসনগাঁওয়ে এমআর গ্রুপের ডায়িং কারখানায় গ্যাসের লাইন থেকে ওই ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ শ্রমিকেরা হলেন শামীম হোসেন (৩০), আক্কাস আলী (৪০), তরিকুল ইসলাম (২৪), শফিকুল ইসলাম (৪০) ও মনির হোসেন (২৮)। শফিকুল ও শামীমের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ঢাকা রামকৃষ্ণ মিশনে আজ থেকে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান
শ্রীরামকৃষ্ণের ১৭৯তম জন্মোৎসব উপলক্ষে আজ সোমবার থেকে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন। অনুষ্ঠান হবে মিশন প্রাঙ্গণে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আজ সকাল সাতটায় উষা কীর্তন, আটটায় বিশেষ পূজা, ভজন ও ধর্মগ্রন্থ পাঠ। বেলা একটায় শ্রীরামকৃষ্ণ লীলাগীতি। বিকেল পাঁচটায় রামকৃষ্ণ কাওয়ালি ও ভক্তিগীতি। সন্ধ্যা সাতটায় হবে ঢাকা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী অমেয়ানন্দ মহারাজের সভাপতিত্বে ‘বিশ্বশান্তিতে শ্রীরামকৃষ্ণের আদর্শ’ বিষয়ে আলোচনা সভা। বিজ্ঞপ্তি।