ফতুল্লায় তুলাভর্তি ট্রাক বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটীতে গতকাল শনিবার ভোরে তুলাভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে পঞ্চবটী এলাকায় যমুনা তেল ডিপোর সামনে চাষাঢ়াগামী তুলাভর্তি একটি ট্রাক বিকল হয়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশের একটি রেকার ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, তুলাভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়লে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে ঘণ্টা দুয়েকের মতো যানজট ছিল। এ ছাড়া পঞ্চবটী-মুক্তারপুর সড়কে মাঝেমধ্যে সড়ক বন্ধ করে সংস্কারকাজ করায় যানজটের সৃষ্টি হয়। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।