ফতুল্লায় তেলবাহী গাড়ির ধাক্কায় যুক্তরাষ্ট্র-প্রবাসীর স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লা বাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে গতকাল সোমবার বিকেলে জ্বালানি তেলবাহী গাড়ির ধাক্কায় রুমা আক্তার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন।রুমা তিন বছরের এক মেয়ে নিয়ে ফতুল্লার লালপুর এলাকায় লোকমান হাজির বাসায় ভাড়া থাকতেন। আগামী সপ্তাহে রুমার যুক্তরাষ্ট্র-প্রবাসী স্বামী সুমন সিনহার কাছে যাওয়ার কথা ছিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কেনাকাটা করতে বেলা তিনটার দিকে রিকশায় করে শহরের চাষাঢ়ায় যাচ্ছিলেন রুমা। পথে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাজার এলাকায় ঢাকাগামী জ্বালানি তেলবাহী একটি গাড়ি তাঁর রিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রিকশার চাকা খুলে পড়ে যায় এবং গাড়ির চাকার সঙ্গে রিকশারোহী রুমার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, রুমার মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।