ফতুল্লায় দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মুঠোফোন চুরির অভিযোগ এনে রাজা মিয়া নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করার ঘটনায় আটজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতেই নিহত রাজা মিয়ার স্ত্রী আছিয়া খাতুন বাদী হয়ে এ মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলার আসামিরা হলেন: রিপন ওরফে চশমা রিপন, ডাকাত মাসুম, ডাকাত ছিদ্দিক, সুজন, কালু, দিদার, পারভেজ ও সুমন।মুঠোফোন চুরির অভিযোগ এনে গত বৃহস্পতিবার সকালে দিনমজুর রাজাকে নন্দলালপুর এলাকার ভাড়াবাড়ি থেকে ধরে নিয়ে রেললাইনসংলগ্ন একটি ঘরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। বাবাকে রক্ষা করতে গিয়ে ওই সময় রাজার ছেলে জামানও পিটুনির শিকার হন।