ফতুল্লায় দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল রোববার এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন জাহানারা বেগম (৪২) ও মাহবুব হোসেন (২৮)। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, গতকাল সন্ধ্যায় চাঁদমারী বস্তি থেকে জাহানারা বেগমের লাশ উদ্ধার করা হয়।সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফতুল্লার লামাপাড়া থেকে পুলিশ পোশাক কারখানার কর্মকর্তা মাহবুব হোসেনের লাশ উদ্ধার করে। তাঁর মুখে কাপড় পেঁচানো ছিল। তিনি রপ্তানিমুখী পোশাক কারখানা অন্তিম নিটিং-ডাইং লিমিটেডে কর্মরত ছিলেন।