ফতুল্লায় দোকান থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্বর্ণের দোকান থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (২৫)। গতকাল রোববার রাতে নিহত ব্যক্তির বড় ভাই দুলাল মিয়া মৃতদেহের হাতের আংটি ও পরনে লুঙ্গি দেখে ভাইকে শনাক্ত করেন। পুলিশ জানায়, বিল্লাল সানজিদা জুয়েলার্স নামের ওই দোকানের মালিক। তাঁর বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার দিনলাবাড়ী এলাকায়। গত শনিবার রাতে ফতুল্লার পশ্চিম লামাপাড়া দরগাবাড়ি জামে মসজিদ মার্কেটের ওই দোকান থেকে বিল্লালের লাশ উদ্ধার করা হয়।নিহত ব্যক্তির বড় ভাই দুলাল মিয়া জানান, কয়েক দিন ধরে দোকানের এক কর্মচারীর সঙ্গে বিল্লালের ঝগড়া চলছিল। এ ছাড়া পাওনা টাকা নিয়ে স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ ছিল। এ কারণে বিল্লালকে হত্যা করা হতে পারে। দুলাল জানান, গত ১৬ জুন রাতে মোবাইল ফোনে ভাইয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়।