ফতুল্লায় পল্লিবাইকের চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্প এলাকায় পল্লিবাইকের চাপায় তারেক হাসান (১৮) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবনকান্তি সরকার জানান, তারেক হাসান সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁও এলাকার ফজলুল হকের ছেলে। তিনি সকালে তাঁর কর্মস্থল ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি পল্লিবাইক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।