ফতুল্লায় পিস্তলসহদুই ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর ঈদগাহ এলাকা থেকে গতকাল রোববার গুলিভর্তি বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলো, ঢাকার সাভার বুলিয়ারপুর চৌরাস্তা এলাকার অনিক হোসেন ফিরোজ ও বরিশালের গৌরনদী উপজেলার শকলাবানিয়া গ্রামের শেরুল ব্যানার্জি ডি কস্তা। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, ভোরে মাসদাইর ঈদগাহ এলাকায় একটি রিকশাকে দ্রুতবেগে চলে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে রিকশাটি থামিয়ে আরোহী দুই যুবক অনিক হোসেন ফিরোজ ও শেরুল ব্যানার্জি ডি কস্তার শরীরে তল্লাশি চালিয়ে নয়টি গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।