ফতুল্লায় পোশাক কারখানার শ্রমিক ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় গত সোমবার বিকেলে পোশাক কারখানার এক শ্রমিককে ধর্ষণ করেছে বখাটেরা।ওই ঘটনার দুই দিন পর গতকাল বুধবার সকালে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন ওই পোশাকশ্রমিকের বাবা। তবে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধর্ষণের শিকার ওই মেয়েটি ফতুল্লা শিল্পাঞ্চলের একটি রপ্তানিমুখী নিট কারখানার শ্রমিক।মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার বিকেলে মেয়েটি ফতুল্লার সেহারচর এলাকায় এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। এলাকার বখাটে যুবক মিঠু, তার সহযোগী সাইফুলসহ আরও কয়েকজন কিশোরীকে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। বিষয়টি ধামাচাপা দিতে মেয়েটির পরিবারকে চাপ দেয় এলাকার প্রভাবশালী একটি মহল।মামলার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, খবর পেয়ে ওই পোশাকশ্রমিক মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।