নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরে গতকাল সোমবার দুপুরে একটি পোশাক কারখানায় দেশলাই দিয়ে কাপড়ে আগুন ধরিয়ে দেন এক শ্রমিক। অন্য শ্রমিকেরা ঘটনাটি দেখে ফেলায় দ্রুত আগুন নেভানো হয়। ঘটনার পাঁচ ঘণ্টা পর শ্রমিক হাবিবুর রহমানকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করে কারখানা কর্তৃপক্ষ।ঘটনাটি ঘটেছে নেভি হোসিয়ারি প্রাইভেট লিমিটেডের অষ্টম তলা ভবনের ফিনিশিং সেকশনে। কারখানাটির মালিক বিকেএমইএর সহসভাপতি মোহামঞ্চদ হাতেমের বড় ভাই মোহাম্মদ সালেম।মোহামঞ্চদ সালেম বলেন, হাবিবুর মাত্র দুদিন আগে চেকিং হেলপার পদে যোগ দেন। গতকাল বেলা দুইটার দিকে তিনি কারখানার ফিনিশিং রুমে একটি টেবিলের ওপর রাখা কাপড়ে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। বিষয়টি দেখে ফেলায় দ্রুত প্রতিষ্ঠানে থাকা অগ্নিনির্বাপণব্যবস্থা দিয়ে নেভানো হয়। শ্রমিকদের ব্যস্ততার ফাঁকে হাবিবুর পালিয়ে যান। সন্ধ্যা সাতটার দিকে ফতুল্লা লঞ্চঘাট থেকে পটুয়াখালীগামী লঞ্চে উঠে পালিয়ে যাওয়ার সময় কারখানার অন্য শ্রমিকদের সহায়তায় হাবিবুরকে আটক করে কারখানা কর্তৃপক্ষ। পরে তাঁকে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।বিকেএমইএর সহসভাপতি মোহামঞ্চদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘নাশকতা ঘটাতে গোপনে দেশলাই দিয়ে কারখানায় আগুন লাগানোর চেষ্টা করেছিল হেলপার হাবিব।’তবে ফতুল্লা থানাহাজতে হাবিবুর রহমান পুলিশ ও সাংবাদিকদের কাছে দাবি করেন, সহকর্মী দুই নারী শ্রমিককে ভয় দেখাতে দেশলাই জ্বালিয়েছিলেন তিনি। কারখানায় আগুন দেওয়ার উদ্দেশ্যে জ্বালাননি।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, হাবিবুর ফতুল্লার মুসলিম নগর এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীতে। আগুন লাগানোর অভিযোগ তদন্ত করা হচ্ছে।