ফতুল্লায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর হাজীপাড়া থেকে পুলিশ গতকাল সোমবার শাকিল (১৮) নামে এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে।ফতুল্লার পঞ্চবটী এলাকায় অবস্থিত ইনোভেটিভ গার্মেন্টসের সুইং হেলপার হিসেবে কাজ করতেন শাকিল। তাঁর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তিনি ফতুল্লার মাসদাইর এলাকার মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।শাকিলের পরিবার ও পুলিশের ভাষ্যমতে, রোববার বিকেলে কাজ শেষে বাসায় ফেরার পথে শাকিল নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার একটি পুকুরে তাঁর লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।