ফতুল্লায় পোশাকশ্রমিক গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক কিশোরী পোশাকশ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে শাহ আলম (৪২) ও মিজানুর রহমান (৩৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীর পরিবার জানিয়েছে, গত শনিবার বিকেলে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় সে তার বোনের বাড়িতে বেড়াতে যায়। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে শাহ আলম ও তার সহযোগীরা তাকে একটি রিকশা মেরামত কারখানার ভেতরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরী মামলা করেছে। ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল কবির জানান, প্রাথমিকভাবে তাঁরা ঘটনার সঙ্গে গ্রেপ্তারকৃত ওই দুজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।