ফতুল্লায় পোশাকশ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নাসরিন আক্তার (২০) নামের এক তৈরি পোশাক কারখানার শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যদের দাবি, নাসরিন আত্মহৎযা করেছেন। ঘটনার পর থেকে নিহত নাসরিনের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।নাসরিনের বোনের স্বামী আবুল কালাম জানান, সাত-আট মাস আগে সদর উপজেলার ধর্মগঞ্জ এলাকার জহিরুল ইসলামের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তাঁরা দুজনই তৈরি পোশাক কারখানার শ্রমিক। সম্প্রতি জহিরুল ইসলাম চাকরি ছেড়ে দেন। এতে তাঁদের মধ্যে মনোমালিন্য ও পারিবারিক কলহ দেখা দেয়। গতকাল সকালে নাসরিন নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহৎযা করেন। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, ময়নাতদন্তের জন্য নাসরিনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।