ফতুল্লায় ফাঁস লাগানো লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় একটি স্বর্ণের দোকান থেকে গতকাল সোমবার গলায় ফাঁস লাগানো অবস্থায় দোকানমালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম আবদুস ছাত্তার (৫০)।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিব উল্লাহ জানান, লালখাঁ এলাকার হাজি আবদুল বশিরের একটি দোকানঘর ভাড়া নিয়ে আবদুস ছাত্তার স্বর্ণালংকারের ব্যবসা করছিলেন। রাতে তিনি দোকানেই থাকতেন। প্রতিদিন সকাল আটটার মধ্যে দোকান খোলা হয়। কিন্তু গতকাল দুপুরেও দোকান না খোলায় আবদুল বশিরের সন্দেহ হয়। তিনি পুলিশে খবর দিলে দুপুরে পুলিশ এসে দোকানের তালা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।