ফতুল্লায় ফিলিং স্টেশনে ডাকাতি, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী গুদারাঘাট এলাকায় গতকাল শনিবার একটি ফিলিং স্টেশনে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় ফিলিং স্টেশনের দুই কর্মচারী আহত হয়েছেন৷ ফিলিং স্টেশনের মালিক দাবি করেছেন, ডাকাতেরা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে৷
বাদল পেট্রলপাম্প অ্যান্ড ডিজেল সাপ্লায়ার্স নামের ওই ফিলিং স্টেশনের মালিক বাদল মিয়া জানান, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় ১০-১৫ জন মুখোশধারী ডাকাত বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ফিলিং স্টেশনে হানা দেয়। এ সময় পাম্পে থাকা কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা আলমারিতে রাখা সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়। বাধা দিতে গেলে ডাকাতেরা ফিলিং স্টেশনের কর্মচারী আলামিন ও শামীমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে । আহত ব্যক্তিরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷