ফতুল্লায় বখাটের বিরুদ্ধে ছাত্রীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় উত্ত্যক্ত (ইভ টিজিং) করার অভিযোগে এক বখাটে যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার ফতুল্লা মডেল থানায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রী মামলাটি করেন। এজাহার সূত্রে জানা যায়, মেয়েটি কলেজে আসা-যাওয়ার পথে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার শাওন আল সাফি (২৫) তাঁকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৪ জানুয়ারি শহরের সায়াম প্লাজা এবং ১০ জানুয়ারি ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকায় শাওন তাঁকে দুই দফা অপহরণের চেষ্টাও করেন।