ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাদিয়া নামের দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ফতুল্লার মুসলিমনগর এলাকায় এই ঘটনা ঘটে।নাদিয়া মুসলিমনগর এলাকার ব্যবসায়ী মাহমুদুল্লার মেয়ে। নাদিয়ার চাচা বাদল হোসেন সাংবাদিকদের বলেন, গতকাল বেলা ১১টার দিকে নাদিয়া বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটির সামনে খেলা করছিল। এ সময় সে বৈদ্যুতিক খুঁটি র্স্পশ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নাদিয়ার মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিরুদ্ধে গতকাল জুমার নামাজের পর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।