ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ অভিযান অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। গতকাল বুধবার আরও ছয়টি স্থাপনার অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম বলেন, অবৈধভাবে নদীর তীর ভূমি দখল করে তানিয়া টেক্সটাইল, মোল্লা সুপার সল্ট, হোসেন পেপার মিল, কামাল ভেজিটেবল, মাওলা টেক্সটাইল মিলসহ ছয়টি প্রতিষ্ঠানের গড়ে তোলা অবৈধ অংশ বিআইডব্লিউটিএর উচ্ছেদকারী জাহাজের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান নদীর তীর ভূমি দখল করে পাকা ইমারাত, টিনশেড ঘর, দেয়াল, জেটি, গাইডওয়ালসহ নানা ধরনের স্থাপনা তৈরি করেছিল।