ফতুল্লায় ব্যবসায়ী অপহরণের ১০ দিন পর স্ত্রীর মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার ব্যবসায়ী ইউসুফ হোসেন অপহরণের ঘটনার ১০ দিন পর থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অপহূতের স্ত্রী তাছলিমা বেগম অজ্ঞাতনামা আটজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
ইউসুফ ফতুল্লার নবীনগর এলাকার মৃত জালাল ব্যাপারীর ছেলে। ইউসুফ যুবলীগের রাজনীতির পাশাপাশি ইট-বালুর ব্যবসা করতেন।
১৪ এপ্রিল রাত সাড়ে ১২টায় সাদা পোশাকের একদল ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে ফতুল্লার নবীনগরের বাড়ি থেকে ইউসুফকে ধরে নিয়ে যায়।