ফতুল্লায় ব্যবসায়ীকে অপহরণের ৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে অপহূত এক ভাঙারি ব্যবসায়ীকে অপহরণের চার ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।পুলিশের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফতুল্লার কেওটাখালী এলাকার একটি রি-রোলিং কারখানায় লোহার গুঁড়া (ডাস্ট) কিনতে যান ঢাকার পূর্ব শ্যামপুরের বাসিন্দা ও ভাঙারি ব্যবসায়ী নাজিম উদ্দিন (৩৪)। ওই সময় তাঁর সঙ্গে পাঁচ লাখ টাকা ছিল। ভাঙারি পণ্য কেনার জন্য তিনি আড়াই লাখ টাকা কারখানার ব্যবস্থাপককে পরিশোধ করেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী দেলোয়ারের নেতৃত্বে একদল যুবক কারখানায় ঢোকে। সন্ত্রাসীরা সবার সামনে ওই ব্যবসায়ীকে মারধর করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।উদ্ধারের পর ব্যবসায়ী নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, স্থানীয় সন্ত্রাসী দেলোয়ারের নেতৃত্বে একদল যুবকের বেদম প্রহারে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে তিনি দেখতে পান, তাঁকে দাপা ইদ্রাকপুর এলাকার বন্ধ হয়ে যাওয়া ডেজবা শু মিলের পরিত্যক্ত শ্রমিক কলোনিতে আটকে রাখা হয়েছে। পরে র‌্যাব ও পুলিশ রাত সাড়ে ১১টায় তাঁকে উদ্ধার করে।